Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
Subscribe
Close

Search

prothomalo bangla 2025 12 20 qv0n62d1 ১১
জীবনযাপনবাংলাদেশমতামত

সাড়ে চার বছরেও শেষ হয়নি বিচার, ব্যাখ্যা জানাতে হবিগঞ্জের ট্রাইব্যুনালের বিচারককে তলব

By voiceofhabiganj111@gmail.com
June 19, 2026 1 Min Read
0

ধর্ষণ ও হত্যার অভিযোগে করা একটি মামলার বিচার সাড়ে চার বছরেও শেষ না হওয়ায় হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এক বিচারককে তলব করেছেন হাইকোর্ট। বিলম্বের বিষয়ে ব্যাখ্যা জানাতে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারককে ২৩ জুন আদালতে হাজির হতে বলা হয়েছে।

বিচারপতি কে এম ইমরুল কায়েশ ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। ওই মামলার আসামি গোলাম হোসেনের জামিন আবেদনের শুনানিতে বিষয়টি নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জসীম উদ্দিন, আল রেজা মো. আমির ও ইশরাত জাহান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আবদুর রাজ্জাক ও আবদুল জলিল।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির প্রথম আলোকে বলেন, ধর্ষণ ও হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় ২০২১ সালের ২৮ ডিসেম্বর একটি মামলা হয়। প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে, মামলাটির বিচার শেষ হয়নি—এ বিষয়ে ব্যাখ্যা জানাতে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরাকে ২৩ জুন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

আসামি গোলাম হোসেনের আইনজীবী মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, মামলায় ধর্ষণ ও ভুক্তভোগীকে গলায় চাকু মেরে হত্যার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন হয়ে গেছে, এই মামলায় অভিযোগ গঠনের পর কোনো সাক্ষী আসেনি।

Author

voiceofhabiganj111@gmail.com

Follow Me
Other Articles
WhatsApp Image 2026 06 18 at 10.52.49 PM
Previous

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা

WhatsApp Image 2026 06 19 at 10.03.21 PM 1
Next

বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক: শাহ্ মো: নিশান আহম্মেদ আলফু© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত |ভয়েস অব হবিগঞ্জ ডটকম, মোল্লা ট্রেডাস একটি প্রাইভেট প্রতিষ্ঠান হবিগঞ্জ সদর, বনগাঁও,ধুলিয়াখাল টু মিরপুর রোড, হবিগঞ্জ-3301, 01759-522651,  info@voiceofhabiganj.com

Voice Of Habiganj (VOH) হলো হবিগঞ্জের একটি আধুনিক অনলাইন সংবাদমাধ্যম। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ দ্রুত, নির্ভুল এবং বস্তুনিষ্ঠভাবে প্রকাশের মাধ্যমে পাঠকদের বিশ্বস্ত তথ্যসেবা প্রদান করাই আমাদের লক্ষ্য। সত্যের পক্ষে, মানুষের পাশে—এই প্রতিশ্রুতি নিয়েই Voice Of Habiganj এগিয়ে চলেছে।

Facebook Youtube Wordpress

contact

  • হবিগঞ্জ, সিলেট বাংলাদেশ
  • 01759522651
  • voiceofhabiganj111@gmail.com
Copyright © 2026 Voice Of Habiganj | Powered by Voice Of Habiganj