Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
Subscribe
Close

Search

WhatsApp Image 2026 10 12 at 1.47.12 PM
বাংলাদেশবিশ্বরাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কানাডার প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আলোচনা

By voice of habiganj
October 12, 2026 3 Min Read
0

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কানাডার মতো বন্ধুরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করে সরকার।

রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। জনবহুল দেশ হিসেবে বাংলাদেশকে নিজস্ব অর্থনৈতিক ও সামাজিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে বিপুলসংখ্যক রোহিঙ্গার দীর্ঘদিনের অবস্থান দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়া গুরুত্বপূর্ণ হলেও সংকটের স্থায়ী সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এ সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও মিয়ানমারেই নিহিত।

কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সরাই রোহিঙ্গাদের শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের গুরুত্বের সঙ্গে একমত পোষণ করেন।

তেল ও এলএনজি সরবরাহে সহযোগিতার আগ্রহ কানাডার

বৈঠকে বাংলাদেশে জ্বালানি সরবরাহে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে কানাডা। বিশেষ করে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে বাংলাদেশ ও কানাডার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানানো হয়।

এ ছাড়া বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে কানাডা। এ ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং দক্ষ নার্স তৈরির ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে আগ্রহী কানাডা। বর্তমানে এ খাতে দেশটির কার্যক্রম রয়েছে এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

কৃষি ও খাদ্য নিরাপত্তায় সহযোগিতা

বাংলাদেশের কৃষি খাতের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। ডাল ও তৈলবীজের মতো কৃষিপণ্যের উৎপাদন এবং সরবরাহব্যবস্থায় সহযোগিতা জোরদার করার সুযোগ রয়েছে বলে উভয় পক্ষ আলোচনা করে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের প্রচেষ্টায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করে কানাডা। এ সময় আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট—CIMMYT) মাধ্যমে বাংলাদেশে চলমান কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

বৈঠকে সরকারের কৃষক কার্ড কর্মসূচি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষকদের কাছে কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে কৃষকদের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে, যা কৃষি খাতে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং সরকারি সহায়তা কার্যকরভাবে পৌঁছে দিতে সহায়তা করবে।

তথ্য ব্যবস্থাপনা ও উপাত্তভিত্তিক পরিকল্পনা প্রণয়নে কানাডার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ সহযোগিতা পেতে পারে বলেও বৈঠকে আলোচনা হয়।

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য বিমোচনের পরিকল্পনা

সামাজিক সুরক্ষা ও দারিদ্র্য বিমোচনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, একাধিক খাদ্য ভর্তুকি কর্মসূচি একত্রিত করে বিদ্যমান নগদ সহায়তা কর্মসূচিগুলোর লক্ষ্য নির্ধারণ আরও কার্যকর করা এবং এর সঙ্গে ‘ফ্যামিলি কার্ড’ যুক্ত করা গেলে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা সম্ভব।

এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের তথ্য উল্লেখ করে তিনি বলেন, মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচির পাশাপাশি মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তাঁদের স্বনির্ভর করে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে।

জলবায়ু অর্থায়নে ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলারের উদ্যোগ

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সরাই জানান, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নে ১ হাজার ৩০০ কোটি কানাডীয় ডলার দেওয়ার বিষয়ে তাঁর দেশের আগ্রহ রয়েছে। এ অর্থায়ন থেকে বাংলাদেশেরও উপকৃত হওয়ার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা সমীক্ষা বা ফিজিবিলিটি স্টাডি পরিচালনার ক্ষেত্রেও সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে কানাডা।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়দের প্রশংসা

বৈঠকে কানাডায় বসবাসরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়দের উদ্যোগ, কর্মদক্ষতা ও ইতিবাচক মানসিকতার প্রশংসা করেন প্রতিমন্ত্রী রণদীপ সরাই। এ সময় তিনি জানান, বাংলাদেশি বংশোদ্ভূত দুজন ব্যক্তি কানাডার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৈঠকের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কানাডা সফরের আমন্ত্রণ জানান কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাই।

বৈঠকটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উঠে আসে।

Author

voice of habiganj

Follow Me
Other Articles
WhatsApp Image 2026 10 11 at 6.01.14 PM
Previous

খুলনার ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

No Comment! Be the first one.

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    সম্পাদক ও প্রকাশক: শাহ্ মো: নিশান আহম্মেদ আলফু© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত |ভয়েস অব হবিগঞ্জ ডটকম, মোল্লা ট্রেডাস একটি প্রাইভেট প্রতিষ্ঠান হবিগঞ্জ সদর, বনগাঁও,ধুলিয়াখাল টু মিরপুর রোড, হবিগঞ্জ-3301, 01759-522651,  info@voiceofhabiganj.com

    Voice Of Habiganj (VOH) হলো হবিগঞ্জের একটি আধুনিক অনলাইন সংবাদমাধ্যম। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ দ্রুত, নির্ভুল এবং বস্তুনিষ্ঠভাবে প্রকাশের মাধ্যমে পাঠকদের বিশ্বস্ত তথ্যসেবা প্রদান করাই আমাদের লক্ষ্য। সত্যের পক্ষে, মানুষের পাশে—এই প্রতিশ্রুতি নিয়েই Voice Of Habiganj এগিয়ে চলেছে।

    Facebook Youtube Wordpress

    contact

    • হবিগঞ্জ, সিলেট বাংলাদেশ
    • 01759522651
    • voiceofhabiganj111@gmail.com
    Copyright © 2026 Voice Of Habiganj | Powered by Voice Of Habiganj