Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
Subscribe
Close

Search

WhatsApp Image 2026 06 16 at 2.06.jpg123 700x314 1
জীবনযাপনবাংলাদেশ

নবীগঞ্জে ৫৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By voiceofhabiganj111@gmail.com
June 17, 2026 1 Min Read
0

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় র‌্যাব-৯-এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গত সোমবার (১৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প জানতে পারে যে, মাধবপুর এলাকা থেকে একটি নীল রঙের কাভারভ্যানে করে মাদকদ্রব্য সিলেটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে চেকপোস্ট স্থাপন করে।
পরে রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে সন্দেহভাজন একটি নীল রঙের কাভারভ্যানকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা দুই ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাদের আটক করেন।
গ্রেফতারকৃতরা হলেন, বরগুনা জেলার আঙ্গারপাড়া এলাকার মো. রুহুল আমিন (৩৪) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মুলগাঁও চরপাড়া এলাকার মো. মাজেদুর রহমান (৪১)।
র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে কাভার্ড ভ্যানের ভেতরে রাখা পাঁচটি বস্তা তল্লাশি করে নীল পলিথিন ও খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় মোট ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

voiceofhabiganj111@gmail.com

Follow Me
Other Articles
WhatsApp Image 2026 06 18 at 12.27.58 AM
Previous

শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ আটক ১

WhatsApp Image 2026 06 18 at 10.52.49 PM
Next

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক: শাহ্ মো: নিশান আহম্মেদ আলফু© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত |ভয়েস অব হবিগঞ্জ ডটকম, মোল্লা ট্রেডাস একটি প্রাইভেট প্রতিষ্ঠান হবিগঞ্জ সদর, বনগাঁও,ধুলিয়াখাল টু মিরপুর রোড, হবিগঞ্জ-3301, 01759-522651,  info@voiceofhabiganj.com

Voice Of Habiganj (VOH) হলো হবিগঞ্জের একটি আধুনিক অনলাইন সংবাদমাধ্যম। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ দ্রুত, নির্ভুল এবং বস্তুনিষ্ঠভাবে প্রকাশের মাধ্যমে পাঠকদের বিশ্বস্ত তথ্যসেবা প্রদান করাই আমাদের লক্ষ্য। সত্যের পক্ষে, মানুষের পাশে—এই প্রতিশ্রুতি নিয়েই Voice Of Habiganj এগিয়ে চলেছে।

Facebook Youtube Wordpress

contact

  • হবিগঞ্জ, সিলেট বাংলাদেশ
  • 01759522651
  • voiceofhabiganj111@gmail.com
Copyright © 2026 Voice Of Habiganj | Powered by Voice Of Habiganj