Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
Subscribe
Close

Search

WhatsApp Image 2026 10 15 at 12.12.22 PM
বাংলাদেশরাজনীতি

পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর, ইটভাটা ও শিল্পপ্রতিষ্ঠানে বিশেষ নজরদারি

By voice of habiganj
October 15, 2026 1 Min Read
0

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ দূষণ রোধ, বনসম্পদ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরকে বিশেষ তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় ইটভাটার স্থাপনা ও পরিচালনার ক্ষেত্রে প্রচলিত পরিবেশ আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য, ধোঁয়া ও অন্যান্য দূষণকারী উপাদানের কারণে পরিবেশের ক্ষতি এবং জনস্বাস্থ্যের জন্য সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

পরিবেশ আইনবহির্ভূত কোনো অনুমোদন দেওয়া হয়ে থাকলে, তা প্রমাণসাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত তদারকি, অনিয়ম শনাক্তকরণ এবং পরিবেশদূষণ রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়।

প্রধানমন্ত্রী দেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি রাষ্ট্র ও জনগণের কল্যাণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি নিয়মিত নজরদারি, জবাবদিহি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা হলে জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Author

voice of habiganj

Follow Me
Other Articles
WhatsApp Image 2026 10 13 at 7.20.31 PM
Previous

দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নিরাপদ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

WhatsApp Image 2026 10 15 at 7.41.06 PM
Next

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিচ্ছন্নতা ও সবুজায়নে গুরুত্বারোপ

No Comment! Be the first one.

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    সম্পাদক ও প্রকাশক: শাহ্ মো: নিশান আহম্মেদ আলফু© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত |ভয়েস অব হবিগঞ্জ ডটকম, মোল্লা ট্রেডাস একটি প্রাইভেট প্রতিষ্ঠান হবিগঞ্জ সদর, বনগাঁও,ধুলিয়াখাল টু মিরপুর রোড, হবিগঞ্জ-3301, 01759-522651,  info@voiceofhabiganj.com

    Voice Of Habiganj (VOH) হলো হবিগঞ্জের একটি আধুনিক অনলাইন সংবাদমাধ্যম। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ দ্রুত, নির্ভুল এবং বস্তুনিষ্ঠভাবে প্রকাশের মাধ্যমে পাঠকদের বিশ্বস্ত তথ্যসেবা প্রদান করাই আমাদের লক্ষ্য। সত্যের পক্ষে, মানুষের পাশে—এই প্রতিশ্রুতি নিয়েই Voice Of Habiganj এগিয়ে চলেছে।

    Facebook Youtube Wordpress

    contact

    • হবিগঞ্জ, সিলেট বাংলাদেশ
    • 01759522651
    • voiceofhabiganj111@gmail.com
    Copyright © 2026 Voice Of Habiganj | Powered by Voice Of Habiganj