নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেলে তিনি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সবুজায়ন কার্যক্রম জোরদার, গাছপালার যথাযথ পরিচর্যা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মাঠ, বাগান ও প্রাঙ্গণের বিভিন্ন অংশের সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। জাতীয় সংসদ ভবনের ঐতিহাসিক স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি নিয়মিত তদারকি, পরিচর্যা ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশনা দেন।
জাতীয় সংসদ ভবন দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। এর সৌন্দর্য, পরিবেশগত ভারসাম্য ও ঐতিহ্য সংরক্ষণে পরিচ্ছন্নতা এবং পরিকল্পিত সবুজায়নের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
