Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
Subscribe
Close

Search

WhatsApp Image 2026 06 23 at 7.56.54 PM
Uncategorizedজীবনযাপনবাংলাদেশ

নবীগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত, সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে সচেতনতা বৃদ্ধি

By voice of habiganj
June 23, 2026 1 Min Read
0

নবীগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত, সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে সচেতনতা বৃদ্ধি

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে নবীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক “নারী সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আব্দুল জলিল। তিনি সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি, বৃক্ষরোপণ এবং খাল খননসহ নানা উন্নয়নমূলক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও জনগণের জীবনমান উন্নয়নে তথ্য অফিসের কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। তিনি তার বক্তব্যে সরকারের নির্বাচনি ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন এবং নারীদের আত্মকর্মসংস্থানের বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী।

সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুটিন দায়িত্ব) মোঃ ওয়ালিদুর রহমান। তিনি তার বক্তব্যে সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি ভবিষ্যৎ বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরে এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Author

voice of habiganj

Follow Me
Other Articles
nbvhbvjvj ok 1782134393
Previous

চার দিনে ১৭ লাখ ৬৬ হাজার টাকা: একই ধারা অব্যাহত থাকলে বছরে Hazrat Shah Jalal Mazar-এর দান দাঁড়াতে পারে ১৬ কোটির বেশি

111111111111111111
Next

নবীগঞ্জে সিন্ডিকেটের মাধ্যমে চলছে সরকারি ধান সংগ্রহ

No Comment! Be the first one.

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    সম্পাদক: শাহ্ মো: নিশান আহম্মেদ আলফু© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত |ভয়েস অব হবিগঞ্জ ডটকম, মোল্লা ট্রেডাস একটি প্রাইভেট প্রতিষ্ঠান হবিগঞ্জ সদর, বনগাঁও,ধুলিয়াখাল টু মিরপুর রোড, হবিগঞ্জ-3301, 01759-522651,  info@voiceofhabiganj.com

    Voice Of Habiganj (VOH) হলো হবিগঞ্জের একটি আধুনিক অনলাইন সংবাদমাধ্যম। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ দ্রুত, নির্ভুল এবং বস্তুনিষ্ঠভাবে প্রকাশের মাধ্যমে পাঠকদের বিশ্বস্ত তথ্যসেবা প্রদান করাই আমাদের লক্ষ্য। সত্যের পক্ষে, মানুষের পাশে—এই প্রতিশ্রুতি নিয়েই Voice Of Habiganj এগিয়ে চলেছে।

    Facebook Youtube Wordpress

    contact

    • হবিগঞ্জ, সিলেট বাংলাদেশ
    • 01759522651
    • voiceofhabiganj111@gmail.com
    Copyright © 2026 Voice Of Habiganj | Powered by Voice Of Habiganj