Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
Voice Of Habiganj Voice Of Habiganj Voice Of Habiganj
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • Home
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • শিক্ষা
  • চাকরি
  • জীবনযাপন
  • অনুসন্ধান
  • অর্থনীতি
  • কৃষি
  • স্বাস্থ্য
  • ধর্ম
  • খেলা
  • বিনোদন
  • মতামত
Subscribe
Close

Search

IMG 20260701 WA0006
অনুসন্ধানবাংলাদেশশিক্ষা

হবিগঞ্জ মেডিকেল কলেজে সহশিক্ষা কার্যক্রমে প্রাণচাঞ্চল্য, গঠিত হচ্ছে বিভিন্ন ক্লাব

By voice of habiganj
July 1, 2026 1 Min Read
0

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ:

হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও নতুন প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারীর নেতৃত্বে প্রতিষ্ঠানের সরাসরি তত্ত্বাবধানে গড়ে তোলা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক, ক্রীড়া ও বিতর্ক ক্লাব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব ক্লাবের কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন ক্লাবগুলোর কমিটি গঠনের বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে তারা জানান, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তারা আশাবাদ ব্যক্ত করেন, যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমেই হবিগঞ্জ মেডিকেল কলেজের সহশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

এ বিষয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী বলেন, “কলেজের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন ক্লাব গঠন করা হচ্ছে। এসব ক্লাবের নির্বাচন যথাযথ নিয়ম মেনে শতভাগ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।”

অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা জানান, বিগত সময়ে কলেজের সহশিক্ষা কার্যক্রম অনেকটাই স্থবির অবস্থায় ছিল। ফলে শিক্ষার্থীদের মধ্যে ক্লাবভিত্তিক অংশগ্রহণ ও উৎসাহ তুলনামূলক কম ছিল। তবে বর্তমান অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর কলেজে একটি সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে বলে তারা মনে করছেন।

শিক্ষার্থীদের মতে, এই উদ্যোগ হবিগঞ্জ মেডিকেল কলেজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় মানুষের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Author

voice of habiganj

Follow Me
Other Articles
WhatsApp Image 2026 06 29 at 11.55.36 PM
Previous

রিচি মোহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচিতে বৃক্ষরোপণ

IMG 20260630 WA0052
Next

ফাজিল-কামিল স্তরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল সঈদপুর বাজার কামিল মাদ্রাসা

No Comment! Be the first one.

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    সম্পাদক: শাহ্ মো: নিশান আহম্মেদ আলফু© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত |ভয়েস অব হবিগঞ্জ ডটকম, মোল্লা ট্রেডাস একটি প্রাইভেট প্রতিষ্ঠান হবিগঞ্জ সদর, বনগাঁও,ধুলিয়াখাল টু মিরপুর রোড, হবিগঞ্জ-3301, 01759-522651,  info@voiceofhabiganj.com

    Voice Of Habiganj (VOH) হলো হবিগঞ্জের একটি আধুনিক অনলাইন সংবাদমাধ্যম। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ দ্রুত, নির্ভুল এবং বস্তুনিষ্ঠভাবে প্রকাশের মাধ্যমে পাঠকদের বিশ্বস্ত তথ্যসেবা প্রদান করাই আমাদের লক্ষ্য। সত্যের পক্ষে, মানুষের পাশে—এই প্রতিশ্রুতি নিয়েই Voice Of Habiganj এগিয়ে চলেছে।

    Facebook Youtube Wordpress

    contact

    • হবিগঞ্জ, সিলেট বাংলাদেশ
    • 01759522651
    • voiceofhabiganj111@gmail.com
    Copyright © 2026 Voice Of Habiganj | Powered by Voice Of Habiganj