ঢাকা:
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাজধানীর অদূরে আমিনবাজারে মহাসড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পরিকল্পিত বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে মহাসড়ককে আরও নান্দনিক, পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন করে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের অংশ হিসেবে এ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
